সংবাদদাতা,দুর্গাপুরঃ কোয়ার্টার লাইসেন্স,পর্যাপ্ত পানীয় জল,জল ও বিদ্যুৎ বিলের জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং বেহাল রাস্তাঘাট সংস্কার-সহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দুর্গাপুর ইস্পাত নগরী নাগরিক মঞ্চ। দীর্ঘদিন ধরে ইস্পাত নগরীর বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নগর প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগরিক মঞ্চের অভিযোগ, ইস্পাত নগরীতে বসবাসকারী সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে কোয়ার্টার লাইসেন্স, পর্যাপ্ত পানীয় জলের অভাব,জল ও বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাঘাট নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা গুলির দ্রুত সমাধানের দাবিতে এদিন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
কোয়ার্টার লাইসেন্স সহ একাধিক দাবিতে নাগরিক মঞ্চের বিক্ষোভ
RELATED ARTICLES



