Friday, August 28, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসমাজকর্মীর স্মৃতিতে রক্তদান শিবির

সমাজকর্মীর স্মৃতিতে রক্তদান শিবির

দুর্গাপুর,২৮ আগস্টঃ দুর্গাপুরের ঐতিহ্যবাহী আমরা কজন বয়েজ ক্লাবের উদ্যোগে ১৮ তম বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির। ক্লাব প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত প্রশান্ত মজুমদারের জন্মদিন উপলক্ষে বিগত ১৮ বছর ধরে এই রক্তদান শিবির হয়ে আসছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের দুই বিধায়ক যথাক্রমে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষণ চন্দ্র ঘড়ুই। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখার্জি,বিশিষ্ট সমাজসেবী সুদেব রায়, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সহ শহরের বিশিষ্টজনেরা। ১৯৭২ সাল স্বর্গীয় প্রশান্ত মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় আমরা কজন বয়েজ ক্লাব। এরপর থেকে শহরের বুকে খেলাধুলা সংস্কৃতি ও সমাজসেবায় অন্যতম ক্লাব হিসেবে সুনাম রয়েছে। রক্তদান শিবির প্রসঙ্গে বর্তমান ক্লাব সভাপতি সন্দীপ দে বলেন, “ক্লাব প্রতিষ্ঠাতা স্বর্গীয় প্রশান্ত মজুমদারের জন্মদিন উপলক্ষে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরের ১১০ রক্তদাতা রক্ত দান করেন”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments