Friday, August 28, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসম্প্রীতির বার্তায় রাখী উৎসব পালন কংগ্রেসের

সম্প্রীতির বার্তায় রাখী উৎসব পালন কংগ্রেসের

দুর্গাপুর,২৮ আগস্টঃ ১৯০৫ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখী বন্ধন কর্মসূচীর ডাক দিয়েছিলেন। আজ রাজ্যের বিজেপি সরকার নতুন করে বাংলাকে ভৌগোলিক,সামাজিক ও ধর্মীয় ভাবে ভাগ করতে উদ্যত হয়েছে। তাই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধনের ধারাকে অব্যাহত রাখতে রাখী উৎসব পালন করল কংগ্রেস। এদিন প্রথমে সাগরভাঙ্গা হাইস্কুলের সামনে দেশ ক্লাবের সামনে ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে রাখী উৎসব পালন করেন কংগ্রেস সদস্যরা। এরপর সিটি সেন্টার বাস স্ট্যান্ডের সামনে জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচী গুলোতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্ত্তী ও জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না সহ বিভিন্ন নেতৃত্ব। পথ চলতি সমস্ত মানুষদের হাতে রাখী পড়িয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments