অন্ডাল,৩০ আগস্টঃ অন্ডালের বাঁকোলা এরিয়ার ইসিএলের খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া ইউনিট খনির নিচে কয়েকটি জায়গায় গ্যাস ও আগুনের উপস্থিতিতে আপাতত কোলিয়ারিটি বন্ধের মুখে। শনিবার রাত্রি থেকে খনির নিচে আগুনের উপস্থিতি লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গেই খনির নিচে থেকে কর্মরত শ্রমিকদের অক্ষত অবস্থায় ওপরে তুলে আনার পর আপাতত খনিটিকে বন্ধ করতে চলেছে ইসিএল এমনটাই প্রাথমিকভাবে সুত্র মারফৎ জানা যায়। বন্ধ হতে পারে এমন আশঙ্কায় আশঙ্কিত খনিতে কর্মরত প্রায় শ-তিনেক কর্মী। রবিবার এই বিষয়ে কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠন মিলে কিভাবে কোলিয়ারিটিকে বাঁচানো যায় তা নিয়ে এক প্রস্ত আলোচনা সারেন। আলোচনায় কোলিয়ারির এজেন্ট এম সিং জানান, আপাতত শ্রমিকদের সুরক্ষার কথা ভেবে কোলিয়ারিটি বন্ধ করার ব্যবস্থা চলছে। তবে শীঘ্রই খনির নিচে আগুন নিয়ন্ত্রণ করা যাবে এবং কোলিয়ারিটিকে পুনরায় পুনর্জীবিত করার প্রচেষ্টা চলছে। যদিও শ্রমিক সংগঠন সি আই টি ইউ নেতা আহমেদ খাঁন জানান,আজ কোলিয়ারির এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে কোলিয়ারি কর্তৃপক্ষ দায়ী। তিনি বলেন, ম্যানেজমেন্টের কাছে তাদের দাবি থাকছে কেন কোলিয়ারিটি বন্ধ করা হচ্ছে? কতদিন পর কোলিয়ারির অবস্থা স্বাভাবিক হবে এবং এই কোলিয়ারির শ্রমিকদের কি হবে? শ্রমিক নেতা আরো জানান,যে এই কোলিয়ারিতে কর্মরত শ্রমিকদের অন্যত্র বদলি তারা কোনোভাবেই মানবেন না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে সমস্ত শ্রমিক সংগঠন মিলে।
অচলাবস্থায় খান্দরা কোলিয়ারির নাগ কাজোড়া ইউনিট
RELATED ARTICLES



