Wednesday, September 30, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গঅন্ডালে কংগ্রেস নেতা ও ব্যবসায়ী দিলীপ তুরির বাড়িতে ইডির হানা

অন্ডালে কংগ্রেস নেতা ও ব্যবসায়ী দিলীপ তুরির বাড়িতে ইডির হানা

সংবাদদাতা,অন্ডালঃ কেন্দ্রীয় বুধবার ভোরে অন্ডালের সিএল জামবাদ এলাকায় দিলীপ তুরি নামে এক ব্যবসায়ীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা হানা দিয়েছেন। সকাল হতেই একাধিক গাড়িতে তদন্তকারী দলের পৌঁছনো এবং সঙ্গে পুলিশ-প্রশাসনের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কেন তল্লাশি,স্পষ্ট নয় এখনও। স্থানীয় সূত্রের দাবি,দিলীপ জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা ও একটি এনজিওর সঙ্গে যুক্ত। পাশাপাশি ইসিএলের বিভিন্ন কোলিয়ারি এবং খোলামুখ খনিতে অ্যাম্বুল্যান্স ও অন্যান্য চার চাকার গাড়ি টেন্ডারের মাধ্যমে চালানোর কাজের সঙ্গেও যুক্ত। সূত্রের আরও দাবি, ঝাড়খণ্ড থেকে অ্যাম্বুল্যান্স এনে ইসিএলের বিভিন্ন এলাকায় টেন্ডারের মাধ্যমে পরিষেবা দেওয়া হত। তবে ঠিক কোন মামলার তদন্তে বা কী কারণে দিলীপের বাড়িতে ইডির এই অভিযান,সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে এখনও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে অভিযানের নেপথ্যে কী রয়েছে,তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এদিন ভোরেই একাধিক বড় গাড়ি নিয়ে তদন্তকারী দল এলাকায় পৌঁছতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়ির আশপাশে ভিড় জমতে শুরু করে। যদিও তল্লাশিতে কী কী নথি বা সামগ্রী মিলেছে,কিংবা কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না,সে বিষয়ে এখনও তথ্য সামনে আসেনি। খনি অঞ্চলে ইসিএলের বিভিন্ন পরিষেবা ও টেন্ডার-সংক্রান্ত কাজের সঙ্গে দিলীপের যোগ থাকার বিষয়টি সামনে আসায় তদন্তের সম্ভাব্য সূত্র নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে ইডির অভিযান মানেই কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত—এমন নয়। তদন্তকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত অভিযানের প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments