Wednesday, September 30, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপুজো বোনাস,বেহাল রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে আইএনটিইউসির বিক্ষোভ

পুজো বোনাস,বেহাল রাস্তা সংস্কার সহ একাধিক দাবিতে আইএনটিইউসির বিক্ষোভ

সংবাদদাতা,দুর্গাপুরঃ সামনেই বাংলার সেরা উৎসব দুর্গাপুজো। প্রতি বছরই কর্মীদের দাবিমতো পুজো বোনাস দিতে গড়মসি করে সেইল কর্তৃপক্ষ। এবারও সেই আশঙ্কা করছেন সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা। তাই,পুজোর আগেই বুধবার সম্মানজনক পুজো বোনাস সহ একাধিক দাবিতে ডিএসপির ইডি (ওয়ার্কস) কার্য্যালয়ের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান ইনটাক নেতা কর্মীরা। পুজো বোনাসের পাশাপাশা টাউনশিপের বেহাল রাস্তাঘাট মেরামত, কারখানার অভ্যন্তরে বন শূয়োরের অবাধ দৌড়াত্ব বন্ধ সহ মোট ৭ দফা দাবিতে এই বিক্ষোভ দেখালো সেইল অধিনস্ত দুর্গাপুর স্টিল প্লান্টের ‘আইএনটিইউসি’ অনুমোদিত “হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়ন”। ডিএসপির ইডি(ওয়ার্কস) কার্য্যালয়ের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখান ইনটাক নেতা কর্মীরা বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর ইডি (ওয়ার্কস) সৌম্য তোকদারের কাছে দেবাশীষ চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধিদল ৭ দফা সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। তিনি দাবিগুলি যুক্তিসঙ্গত জানিয়ে যাতে সেগুলির দ্রুত সমাধান করা যায় তার উদ্দোগ নেবেন বলে আশ্বাস দেন প্রতিনিধি দলকে। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত অভিযোগ করে বলেছেন, “বহুবার দাবি জানানো সত্বেও এনজেসিএস- এর বকেয়াগুলি মেটানো হচ্ছে না। সেই সঙ্গে ৩৯ মাসের বকেয়া এরিয়ারও মিটিয়ে দেওয়া হচ্ছে না। কারখানার অভ্যন্তরে সর্বত্র বন শূয়োরের দলের অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। দেখেও না দেখার ভান করে থাকে” । প্রসঙ্গত উল্লেখ্য, ডিএসপি মেন হাসপাতালে এক্সরে মেশিন দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে আছে। নতুন এক্সরে মেশিন আনতে হবে। এবিষয়ে কর্তৃপক্ষের কাছে রজতবাবু কোয়ালিটি ওষুধের জোড়ালো দাবি রাখেন। তিনি বলেন, টাউনশিপের রাস্তাঘাট খুবই বেহাল অবস্থা হয়ে পড়েছে। মাঝেমধ্যেই দূর্ঘটনা ঘটছে। এখনও কতৃপক্ষের ঘুম ভাঙ্গে নি। সেইসঙ্গে রজত বাবু,ডিএসপির আধুনিকীকরণ ও সম্প্রসারণের কাজে স্থানীয় বেকার যুবক ও যুবতীদের অগ্ৰাধিকারের জোড়ালো দাবি রাখেন। এই দাবিগুলো আগামী দিনে মানা না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলেও তিনি হুঁশিয়ারী দিয়েছেন। এই বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্য্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,সভাপতি রাণা সরকার,রবীন গাঙ্গুলী, শুভঙ্কর সরকার,উৎপল দে,শুভ্র কান্তি চ্যাটার্জী,কৌশিক ব্যানার্জী,সমীর রায়, অভিজিৎ সিনহা, দীপঙ্কর দুবে, সোমনাথ দত্ত সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী বৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments