বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় সিটি সেন্টারের মাঙ্গলিক সভাগৃহে এক সাংবাদিক সম্মেলনে সম্প্রতি কৃষ্ণনগরে অনুষ্ঠিত স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান জেলার সফল পাওয়ার লিফটারদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের ৫০ জন পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশ নিয়ে ৩০ জন প্রতিযোগী বিভিন্ন বিভাগে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উত্তর ২৪ পরগনা দল ও তৃতীয় স্থান অধিকার করে পশ্চিম বর্ধমান জেলা দল। সাংবাদিক সম্মেলনে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের মুখপাত্র সীমা দত্ত চ্যাটার্জি জানান,আগামী নভেম্বর মাসে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সহযোগিতায় রাজবাঁধের কাছে বাসকোপায় ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের মধ্যে উপস্থিত ছিলেন কমনওয়েল্থ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় স্বর্ণপদকের অধিকারী ও ইসকো বার্নপুরের এজিএম কুন্তল দাস, সোমা গড়াই,নর্থ ২৪ পরগনা চাম্পিয়ন অমিতাভ দাসের মত বর্ষিয়ান পাওয়ার লিফটাররা।
রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় বিজয়ীদের সম্বর্ধনা
RELATED ARTICLES



