Sunday, October 11, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুই প্রান্তিক শিশুর জন্য শ্রবণযন্ত্র প্রদান সমাজসেবী সংস্থার 

দুই প্রান্তিক শিশুর জন্য শ্রবণযন্ত্র প্রদান সমাজসেবী সংস্থার 

দুর্গাপুর,১১ অক্টোবরঃ সমাজের পিছিয়ে থাকা পরিবারের ছেলেমেয়েদের জন্য সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচী পালন করে থাকে বর্ধমানের সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন। পড়াশোনায় সহযোগিতা ছাড়াও নানা সময়ে দুস্থদের পাশে থেকে কাজ করে চলেছে এই সংগঠন। এবার দেখা গেল দুই প্রান্তিক শিশুর জন্য শ্রবণযন্ত্র প্রদান করার মতো এক মহৎ কর্মসূচী নেওয়া হল। রবিবার দুর্গাপুরের ডিএসএমএস কলেজে ‘সৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন’এর উদ্যোগে এবং ‘দুর্গাপুর রোটারী ক্লাব’ ও ‘সাহস’ নামে দুটি সংস্থার সহযোগিতায় কাঁকসার রঘুনাথপুর কালা ডাঙ্গা আদিবাসী পাড়ার ভৌরভ টুডু ও বর্ষা হেমব্রমের হাতে কানে শোনার মেশিন তুলে দেওয়া হল। জন্ম থেকেই শ্রবণ ও বাক্‌ প্রতিবন্ধকতার সমস্যায় থাকা শিশু দুটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে এল। অনুষ্ঠানে সৃষ্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লক্ষ্মীকান্ত ঘোষ, প্রবীর দে,শিক্ষিকা ভারতী গোপ,কাশীনাথ পোড়েল ও ডঃ অভিজিৎ মণ্ডল। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিক অদিতি সুর,সৌমেন সুর ও শিক্ষক বললাম মিশ্রের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সৃষ্টি সংস্থার কর্ণধার সমাজসেবী হারাধন ভট্টাচার্য বলেন, “প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়াই তাদের সংস্থার লক্ষ্য। সকলের সহযোগিতা, ভালোবাসা ও শুভকামনায় আগামী দিনেও সৃষ্টি এই ধরনের সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments