Thursday, November 5, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গউত্তরাখণ্ডে তুষার ঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ অভিযাত্রী

উত্তরাখণ্ডে তুষার ঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৫ অভিযাত্রী

সংবাদদাতা,বাঁকুড়াঃ ট্রেকিং করার সময় উত্তরাখণ্ডে প্রবল তুষারঝড়ে নিখোঁজ ৮ অভিযাত্রীর মধ্যে ২ জনের দেহ উদ্ধার করল এসডিআরএফ। যার মধ্যে একটি দেহ মহিলার। দেহগুলি এখনো শনাক্ত না হওয়ায় তাঁদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বাঁকুড়ার ৫ নিখোঁজ অভিযাত্রীর পরিবারের লোকজন গতকালই রওনা দিয়েছে উত্তরাখণ্ডের উদ্যেশ্যে। সময় যত গড়াচ্ছে ততই পরিবারগুলিতে বাড়ছে উৎকন্ঠা। লক্ষ্মীপুজোর আগের দিন ট্রেকিং এর উদ্যেশ্যে উত্তরাখণ্ডের উদ্যেশ্যে রওনা দেন বাঁকুড়ার শালবনী গ্রামের ৪ ও কেশরা গ্রামের ১ অভিযাত্রী। গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেক করার কথা ছিল তাঁদের। অভিযাত্রী দলে বাঁকুড়ার ৫ অভিযাত্রী ছাড়াও ছিলেন লক্ষ্ণৌর দুই মহিলা ও উত্তরকাশির এক পুরুষ অভিযাত্রী। সঙ্গে স্থানীয় মাল বহনকারী,রাঁধুনি ও শেরপা মিলিয়ে আরো ৪ জন ছিলেন। ট্রেক করার সময় প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় আচমকাই প্রবল তুষার ঝড়ের মুখে পড়ে ১২ জনের ওই অভিযাত্রী দলটি। কোনোক্রমে মালবহনকারী, রাঁধুনি ও শেরপা মিলিয়ে ৪ জন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালেও বাকি ৮ জন অভিযাত্রীর কোনো খোঁজ মিলছিল না। উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশান ডেভলপমেন্ট অথরিটির হেলিকপ্টারে করে নিখোঁজদের খোঁজে ওই ট্রেকিং রুটে তল্লাশি অভিযান শুরু করে এসডিআরএফ। তল্লাশির সময় মঙ্গলবার এক মহিলা সহ ২ জনের দেহ উদ্ধার হয়। যদিও এখনো পর্যন্ত দেহগুলি শনাক্ত করা সম্ভব হয়নি। মঙ্গলবারই বাঁকুড়ার নিখোঁজ ৫ অভিযাত্রীর পরিবারের মোট ৮ জন রওনা দেয় উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। এদিকে সময় যত যাচ্ছে ততই উৎকন্ঠা বাড়ছে নিখোঁজ পরিবারগুলিতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments