আসানসোল,২ নভেম্বরঃ ডিউটির সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রতিবাদে একটি বেসরকারী হাসপাতালে বিক্ষোভ দেখালেন নিরাপত্তারক্ষী, সাফাইকর্মী এবং জিডিএল কর্মীরা। বিক্ষোভকারী কর্মীরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পুনরায় ৮ ঘণ্টার ডিউটি ব্যবস্থা চালু করার দাবি জানান। কর্মীদের অভিযোগ, আগে তাঁদের প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হতো। কিন্তু বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ ডিউটির সময় বাড়িয়ে ১২ ঘণ্টা করে দিয়েছে। তাদের দাবি,তাঁরা ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে রাজি নন। তা সত্ত্বেও তাঁদের উপর ১২ ঘণ্টা কাজ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কর্মীরা জানান,ডিউটির সময় বাড়িয়ে দেওয়ার ফলে তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের মতো ৮ ঘণ্টার ডিউটির ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তাঁরা। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানান, তাঁদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়ে যাবেন।
৮ এর জায়গায় ১২ ঘণ্টার ডিউটির প্রতিবাদে হাসপাতাল কর্মীদের বিক্ষোভ
RELATED ARTICLES



