দুর্গাপুর,৮ নভেম্বরঃ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা এলাকার কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। মন্দিরের পিছনের দরজার তালা ভেঙে ভোগের বাসনপত্র চুরি করে পালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মন্দিরের পিছনের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর মন্দিরের ভোগের বাসনপত্র নিয়ে চম্পট দেয় তারা। সেগুলি বেশির ভাগই কাঁসা পিতলের ছিল। এই চুরির ঘটনা সামনে আসতেই বেঙ্গল অম্বুজা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্গাপুরের ব্যস্ততম সিটি সেন্টার এলাকার এই কালী মন্দিরে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা জানা যায়নি। অভিযোগ এর আগেও একাধিকবার এই ধরনের চুরির ঘটনা ঘটেছে এই মন্দিরে কিন্তু দুষ্কৃতিদের ধরা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বেঙ্গল অম্বুজার কালী মন্দিরে আবারও চুরির ঘটনা
RELATED ARTICLES



