সংবাদদাতা,জামুড়িয়াঃ ধান কাটার পর জমিতে পড়ে থাকা খড় বা নাড়া না পুড়িয়ে তা থেকে জৈব সার তৈরি এবং বিভিন্ন কাজে ব্যবহার করে কীভাবে কৃষির আয় বাড়ানো যায়,সেই বার্তা নিয়ে জামুড়িয়া ব্লক-২ কৃষি দপ্তরের উদ্যোগে শুক্রবার শ্যামলা অঞ্চলের আলিনগরে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ব্লক-২-এর সহ কৃষি অধিকর্তা শেখ জসীমউদ্দীন, কৃষি প্রযুক্তি সহায়ক সর্বজিৎ বন্দ্যোপাধ্যায়,ব্লক টেকনোলজি ম্যানেজার চন্দন বাউরী,অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার কৌশিক মাহাত,কেবি স্টাফ মোহনচন্দ্র ঘোষ,আসানসোল জেলা বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি রমেশ ঘোষ-সহ এলাকার কৃষকরা। কর্মসূচিতে ধানের খড় বা নাড়া পোড়ানোর ক্ষতিকর দিক,খড় থেকে জৈব সার উৎপাদন,আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং সরকারি ভর্তুকিতে সেই যন্ত্রপাতি পাওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি কর্মসূচি শেষে কৃষকদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রাও করা হয়। আসানসোল জেলা বিজেপির কৃষাণ মোর্চার জেলা সভাপতি রমেশ ঘোষ জানান,কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে কৃষি দপ্তরের এমন উদ্যোগ প্রশংসনীয়। এর ফলে কৃষকরা নতুন চাষের পদ্ধতি ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন। কৃষি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার কৃষকরা।
সরকারী কর্মসূচীতে নাড়া না পুড়িয়ে চাষের আয় বাড়ানোর বার্তা
RELATED ARTICLES



