Monday, November 9, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমা কালীর কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থনা-‘দানব গুলোকে বধ করে দিও মা’

মা কালীর কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থনা-‘দানব গুলোকে বধ করে দিও মা’

সংবাদদাতা,বাঁকুড়াঃ “বাংলার মানুষ শান্তিতে নেই। যে সব দানবগুলি ৬ মাস ধরে বাংলার শান্তি কেড়ে নিয়েছে সেই দানবগুলিকে বধ করে দাও মা”। এই কাতর আর্জি জানিয়ে বাঁকুড়ার দোলতলার বাড়িতে মা কালীর প্রতিমার সামনে হাউহাউ করা কান্নায় ভেঙে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর নিয়ম করে বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে হাজির হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরেও সেই নিয়মে ছেদ পড়েনি। এবারও বাড়ির কালী পুজোতে হাজির হয়েছেন। রবিবার রাতে একদফা আরতির পর সোমবার দুপুরে ফের একপ্রস্থ বাড়ির মন্দিরে পুজোপাঠ করেন সাংসদ। পরে নিজে হাতে দেবী প্রতিমার আরতি করেন। পরে দেবী প্রতিমাকে জড়িয়ে হাউহাউ করা কান্নায় ভেঙে পড়েন সাংসদ। পরে তিনি বলেন,“একটা পাপী উপরে বসে আছে। তার জন্যেই দুর্গাপুজোতে ১৯ জন মানুষ মারা গেছে। দানবগুলো বলছে পুজো করতে দেবে না। দানবগুলো বলেছিল কোনো পুজো মন্ডপে গেলে আমাকে গ্রেফতার করবে। আমাকে পুজো করতে দেবে না বলেছিল। তা সত্বেও মা এর ইচ্ছায় আমি পুজো করেছি। মা যেন এই সব দানবদের শাস্তি দেয়”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments