Saturday, November 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকালী প্রতিমা বিসর্জনে বচসার জেরে যুবক খুন বাঁকুড়ায়

কালী প্রতিমা বিসর্জনে বচসার জেরে যুবক খুন বাঁকুড়ায়

সংবাদদাতা,বাঁকুড়াঃ কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গণ্ডগোলের জেরে খুন হলেন এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের লোকপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম আদিত্য ভকত। পুলিশ এই ঘটনায় ২ জনকে আটক করেছে। জানা গেছে, বাঁকুড়ার লোকপুর ভকত পাড়ার বাসিন্দা আদিত্য ভকত কর্মসূত্রে কল্যাণীতে থাকেন। কালীপুজো ও ছট পুজো উপলক্ষ্যে তিনি সম্প্রতি বাঁকুড়ার বাড়িতে আসেন। লোকপুর এলাকার এক বন্ধু কালী প্রতিমা বিসর্জনে অংশ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানায়। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রাতে লোকপুর এলাকার একটি কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় অংশ নেন আদিত্য। অভিযোগ শোভাযাত্রা চলাকালীন লোকপুরের এক যুবকের সঙ্গে আদিত্যর বচসা বাধে। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও পরে বাড়ি ফেরার পথে আচমকাই স্থানীয় একটি গলিতে আদিত্যকে ওই যুবক ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আদিত্য। পরে স্থানীয়রা আদিত্যকে উদ্ধার করে নিকটবর্তী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারনে এই হত্যাকান্ড তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘাতক অস্ত্র উদ্ধারের চেষ্টা চালানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments