Saturday, November 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গফের জমজমাট বাঁকুড়ার ছাতনার বড়কালী মায়ের পুজো

ফের জমজমাট বাঁকুড়ার ছাতনার বড়কালী মায়ের পুজো

সংবাদদাতা,বাঁকুড়াঃ ভক্তির টানে জনপ্লাবন,ফের জমজমাট বাঁকুড়ার ছাতনার বড়কালী মায়ের পুজো। প্রায় ৩০০ বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে ছাতনা বড়কালীর এই মায়ের মন্দির। বছরের পর বছর ধরে ভক্তদের বিশ্বাস আর ভক্তির কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এই মন্দির।এখানে আট দিন ধরে চলে কালীপুজো। প্রতিদিনই হয় সন্ধ্যা আরতি ও ভোগ নিবেদন। ঢাক-ঢোল, ধূপ-ধুনোর গন্ধ আর ভক্তদের ভিড়ে পুজোর কয়েকটা দিন জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা।শনিবার ছিল পুজোর সপ্তম দিন। এই দিনে ছিল পংক্তি ভোজের বিশেষ আয়োজন। প্রায় সাড়ে চার হাজার মানুষ একসঙ্গে বসে বড় কালী মায়ের নরনারায়ণ সেবার প্রসাদ গ্রহণ করেন। উল্লেখ্য,বিশেষ কারণে গত দুই বছর এই মন্দিরের এই অনুষ্ঠান বন্ধ ছিল। দুই বছরের বিরতির পর ফের এবছর শুরু হওয়ায় ভক্তদের মধ্যে বাড়তি উৎসাহ আর আবেগ চোখে পড়ে।মন্দির কমিটির তরফে জানানো হয়েছে,শুধু পুজো অর্চনাই নয়,পোলিও কর্মসূচি সহ নানা সামাজিক কাজেও সারা বছর ব্রতী থাকেন তাঁরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments