দুর্গাপুর,১৪ নভেম্বরঃ শনিবার সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হল জাতীয় কংগ্রেসের বিজয়া মিলন অনুষ্ঠান। উদ্যোক্তা ছিল দুর্গাপুর পশ্চিম বিধানসভা যুব কংগ্রেস কমিটি। সম্মেলনে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা দেওয়া হয়। এদিন ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরুর ১৩৭ তম জন্ম দিবস। তাই, পন্ডিত নেহরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের সূচনা হয়।সভায় সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি তরুণ রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস কমিটির সভাপতি হারজিত সিং, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি সৌরভ প্রসাদ, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অনুপম সাঁই, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সহ-সভাপতি রানা সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসির সিনিয়ার নেতা অসীম সাহা, আইনজীবী কায়েস বেগ, প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য শশী দুবে, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর গাঙ্গুলী, জেলা ছাত্র পরিষদের সভাপতি ফরহাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। বিজয়া মিলন অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। অনুষ্ঠান থেকে উদ্যোক্তারা এই বার্তা দেন যে, “ধর্ম যার যার-উৎসব সবার। সম্প্রীতির বন্ধনে এক হোক পরিবার। ভেদাভেদ ভুলে হাতে হাত রাখি, মানবতার আলোর নতুন পখ আঁকি”।পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি তরুন রায় বলেন,যুবরাই দেশের ভবিষ্যৎ। বর্তমান রাজনৈতিক অস্থিরতায় নানাভাবে তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাদের সঠিক দিশা দেখানোই কংগ্রেসের লক্ষ্য। সেই সঙ্গে তিনি বলেন,কংগ্রেসই একমাত্র দল যারা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় সংহতি রক্ষা করতে পারে। এদিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী বরুন রায়।
জাতীয় কংগ্রেসের বিজয়া মিলন অনুষ্ঠান দুর্গাপুরে
RELATED ARTICLES



