Monday, November 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গথানা লকআপের জানালা ভেঙে পালালো গাড়ি চুরির আসামী

থানা লকআপের জানালা ভেঙে পালালো গাড়ি চুরির আসামী

দুর্গাপুর,২২ নভেম্বরঃ গাড়ি চুরির ঘটনায় রীতিমতো তৎপরতার সঙ্গে ২৪ ঘন্টার মধ্যেই গাড়ি সহ সেই চুরির সঙ্গে যুক্ত মনোজ চক্রবর্তী নামে এক যুবককে বিহারের ঔরঙ্গবাদ থেকে গ্রেফতার করে এনেছিল কোক ওভেন থানার পুলিশ। কিন্তু,২৪ ঘন্টার মধ্যে সেই আসামীও কোকওভেন থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গিয়ে চরম বিপাকে ফেলে দিয়েছে পুলিশকে। খবর ছড়াতেই কোক ওভেন থানায় ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনাঈরেটের পদস্থ আধিকারিকরা। কিভাবে এমন ঘটনা ঘটে গেল তা নিয়ে রীতিমত উদ্বেগের মধ্যে পড়েছেন পুলিশকর্তারা।  মনোজ চক্রবর্তী নামে অভিযুক্ত ঐ যুবক উত্তর চব্বিশ পরগনার বাগদার বাসিন্দা। দুর্গাপুর স্টেশন সংলগ্ন গাড়ি স্ট্যান্ড থেকে টাটা সুমো গাড়ী চুরির অভিযোগে মনোজ চক্রবর্তীকে কোকওভেন থানার পুলিশ বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেপ্তার করেছিল শুক্রবার রাতে। চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ চুরির গাড়িও উদ্ধার করে। শনিবার অভিযুক্তকে কোকওভেন থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছিলো,পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় অভিযুক্তর। এরই মধ্যে শনিবার রাতে থানার বাথরুমের জানলা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত মনোজ চক্রবর্তী। দুর্গাপুরের সমস্ত সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মনোজের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments