Monday, November 23, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবারবার ধসের ঘটনার স্থায়ী সমাধানের দাবি বিধায়কের

বারবার ধসের ঘটনার স্থায়ী সমাধানের দাবি বিধায়কের

সংবাদদাতা,দুর্গাপুরঃ একের পর এক ধসের ঘটনায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন খনি এলাকার বাসিন্দারা। সম্প্রতি অন্ডালের সিঁদুলি ও নীলকণ্ঠতলায় ভয়াবহ ধসের জেরে একটি বাড়ি মাটির তলায় চলে যাওয়ার ঘটনায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। বারবার এমন ঘটনা ঘটলেও কেন স্থায়ী সমাধান হচ্ছে না,তা নিয়ে প্রশ্ন উঠছে ইসিএলের ভূমিকায়। এবার ধসের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত,সাধারণ মানুষের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সরব হলেন রানিগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। শনিবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে জেলা শাসক ও ইসিএলের সিএমডির উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিধায়ক। বৈঠকে উপস্থিত ছিলেন ইসিএলের সিএমডি সতীশ ঝা,পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নামবলাম এস,দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ প্রশাসন ও ইসিএলের উচ্চ পদস্থ আধিকারিকরা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা বৈঠকে ধসের প্রকৃত কারণ অনুসন্ধান,ধসকবলিত এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়কের স্পষ্ট দাবি,কয়লা উত্তোলনের আগে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধসের কারণে কোনও ব্যক্তি বা পরিবারের ক্ষতি হলে তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে ইসিএলকে। পাশাপাশি কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে,তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনারও দাবি জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments