দুর্গাপুর,২২ নভেম্বরঃ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখার দুর্গাপুর চ্যাপ্টার ডিএসপি হাসপাতালে ৬৫ তম জাতীয় ফার্মাসি দিবস উদযাপন করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হাসপাতালের অ্যাডিশনাল চিফ মেডিকেল অফিসার,মেডিকেল এন্ড হেলথ সার্ভিসেস ডাঃ অজিত কর্মকার, অ্যাডিশনাল চিপ মেডিকেল অফিসার ডা: টুম্পা লাহিড়ী,ইন্ডিয়ান ফার্মাসিটিক্যাল অ্যাসোসিয়েশন,বেঙ্গল ব্রাঞ্চের প্রাক্তন সভাপতি অধ্যাপক প্রবীর ব্যানার্জি,বেঙ্গল কলেজ অফ ফার্মেসী,দুর্গাপুরের ফার্মাসি বিভাগের অধ্যাপক ডাঃ শুভব্রত রায়,দুর্গাপুর শাখার সভাপতি অনিমেষ গোস্বামী,দুর্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। মঙ্গলদীপ জালিয়ে এই আলোচনা সভার উদ্বোধন করেন ডাক্তার অজিত কর্মকার,ডাক্তার টুম্পা লাহিড়ী সহ অন্যান্য অতিথিবৃন্দ। স্বাগত ভাষণ দেন হাসপাতালের ফার্মাসি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম সরকার। জাতীয় ফার্মাসি সপ্তাহের এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল- সুস্থ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিসদের ক্ষমতায়ন। এর অর্থ হলো ওষুধের নিরাপদ ব্যবহার,রোগীর কাউন্সেলিং এবং জনস্বাস্থ্য রক্ষায় ফার্মোসিসদের দক্ষতা,স্বীকৃতি প্রয়োজনীয় সহায়তা বৃদ্ধি করা। অধ্যাপক প্রবীর ব্যানার্জি বলেন,এই প্রথম ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া সমগ্র দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইত্যাদি স্থানে যেখানে ফার্মাসি শিক্ষা দেওয়া হয় সেইসব প্রতিষ্ঠানে এবছর জাতীয় ফার্মাসি সপ্তাহ পালিত হচ্ছে। অনিমেষ গোস্বামী বলেন,ফার্মাসিসদের বিজ্ঞানসম্মত চিন্তা ধারার উন্নতির জন্য নিরন্তর প্রয়াস চালাতে হবে। দেবমাল্য চ্যাটার্জি বলেন, ফার্মাসিস্টদের লাইসেন্স নবীকরণের মাশুল ডাক্তার ও নার্সদের থেকেও বেশি। এ বিষয়ে সরকারের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। ডাক্তার অজিত কর্মকার বলেন, ফার্মাসিস্টরা হলেন ডাক্তার ও রোগীর মধ্যে সমন্বয় সাধনকারী। চিকিৎসকরা যখন রোগীকে কোন রোগীর বিধান প্রেসক্রিপশন আকারে দেন অনেক সময় রোগীরা সেগুলি বুঝতে পারেনা। ফার্মাসিস্টদের কাজ রোগীদের সেই ওষুধের ব্যবহার সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেওয়া। এজন্য তাদের পেশা সম্পর্কে তাদের ভালো করে জানতে হবে। ডাক্তার টুম্পা লাহিড়ী বলেন,স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যাপক শুভব্রত রায় বলেন,রোগীরা আজকাল অনেক সময় এআই- এর উপর নির্ভর করে ওষুধ ব্যবহার করেন এটা একদম ঠিক নয়। চিকিৎসকে দেওয়া প্রেসক্রিপশন অনুসরণ করে একজন ফার্মাসিস্টকে রোগীকে ওষুধ ব্যবহারের ঠিক নিয়ম বুঝাতে হবে। সমগ্র আলোচনা সভাটি সঞ্চালনা করেন গৌতম সরকার ও দেবমাল্য চ্যাটার্জি।
দুর্গাপুরে জাতীয় ভেষজ সপ্তাহ উদযাপিত
RELATED ARTICLES



