Thursday, November 26, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গএবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

এবার আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ

সংবাদদাতা, আসানসোল: কয়েকদিন আগেই বোলপুরে এক কনস্টেবলকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। এনকাউন্টারে মৃত্যুও হয় ওই ব্যক্তির। আর এবার আসানসোলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলির মুখে পড়ল পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত প্রতাপ দাসের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালালে অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এর জেরে পুলিশ ও অভিযুক্তের মধ্যে গুলির লড়াই হয় বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত প্রতাপ দাস পালিয়ে যায়। তবে গুলিতে কোনো পুলিশ কর্মী আহত হন নি। গুলি লেগেছে পাশের দেওয়ালে। অভিযুক্ত প্রতাপের খোঁজে বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments