Wednesday, November 25, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভেঙে পড়ল ফলস সিলিং, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-নার্সরা

দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভেঙে পড়ল ফলস সিলিং, অল্পের জন্য রক্ষা পেলেন চিকিৎসক-নার্সরা

সংবাদদাতা,দুর্গাপুর: কয়েকমাস আগে কাঁচের কাঠামো ভেঙে পড়েছিল। সেই ঘটনায় দুজন কমবেশি আহত হয়েছিলেন। আর এবার দুর্গাপুর ইস্পাত হাসপাতালের কেবিন ওয়ার্ডে হুড়মুড় করে ভেঙে পড়ল গোটা ফলস সিলিং। ঘটনার সময় ওয়ার্ডে বেশ কয়েকজন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সৌভাগ্যবশত, এই ঘটনায় কারও কোনও আঘাত লাগেনি। তবে যেভাবে গোটা কাঠামোটা ভেঙে পড়েছে, তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারত বলে জানিয়েছেন হাসপাতালের কর্মীরা। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন তাঁরা। এই ঘটনার পরই হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়ে আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন। সংশ্লিষ্ট ঠিকাদার ও ইস্পাত হাসপাতালের স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তাঁরা। সংগঠনের সাধারণ
সম্পাদক রজত দীক্ষিত এই ঘটনার তীব্র প্রতিবাদ করে অবিলম্বে ওই ঠিকাদার এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তাঁর আরও অভিযোগ, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হলেই দেখা যাবে ঠিকাদার ও কর্তৃপক্ষের মধ্যে গোপন আঁতাত রয়েছে। যার ফলে হাসপাতালে বারবার পরিকাঠামোগত বিপর্যয় দেখা যাচ্ছে। হাসপাতালের এই দুরবস্থার পাশাপাশি ইস্পাত নগরীর নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়েও সরব হয়েছেন রজত বাবু। তাঁর অভিযোগ, ইস্পাত নগরীর রাস্তাঘাট সংস্কার, জল সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থা নিয়েও ইস্পাত কর্তৃপক্ষ চরম উদাসীনতা দেখিয়ে চলেছে। উল্লেখ্য, এই সব অভিযোগ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা, সংগঠনের কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,অভিজিৎ সিনহা, শুভঙ্কর বোস, সঞ্জীব গণ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় বারবার এই ধরনের বিপর্যয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যেও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments