দুর্গাপুর,১ জুলাইঃ রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি। বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরীর চৈতন্য এভিনিউতে শিল্প শহর দুর্গাপুরের রুপকার ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষ্যে তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচীতেই অংশ নিতে এসেছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি যখন সেখান থেকে বেরোন তখনই বিজেপির কর্মী সমর্থকরা কালো পতাকা দেখিয়ে দোলা সেনকে হায় হায়,দুর হটো স্লোগান দিতে থাকে। ঘটনায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস নেতা আইনজীবী কল্লোল ঘোষ। অন্যদিকে,দোলা সেন রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন,এরা যা করছে তাতে তো মনে হচ্ছে বাংলায় যেন অঘোষিত এমার্জেন্সি চলছে।
দুর্গাপুরে দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি
RELATED ARTICLES



