দুর্গাপুর,১১ সেপ্টেম্বরঃ পূর্ব নির্ধারিত সময়ে সিটি সেন্টারের এডিডিএ দফতরের সামনে সিপিএমের প্রতিবাদ সভা শুরু হতেই সেখানে কে ঘিরে উত্তেজনা ছড়াল দুর্গাপুরে। সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ,মীনাক্ষী মুখার্জি-সহ দলের বহু কর্মী-সমর্থক। অন্যদিকে,সভাস্থলের বিপরীত দিকে জড়ো হন বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা। সভা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা ঢাক বাজিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন। তাঁদের অভিযোগ,সভাস্থল থেকে শতরূপ ঘোষ ও মীনাক্ষী মুখার্জির বক্তব্যে হিন্দু-বিরোধী মন্তব্য করা হয়েছে। সেই বক্তব্যের প্রতিবাদ জানাতেই তাঁরা সেখানে উপস্থিত হয়েছেন। অন্যদিকে,সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়,তাঁদের প্রতিবাদ সভা ভণ্ডুল করার উদ্দেশ্যেই বিশ্ব হিন্দু রক্ষা বাহিনীর সমর্থকেরা সভাস্থলের বিপরীতে এসে ঢাক বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য ও স্লোগান ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। অবশেষে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
দুর্গাপুরে সিপিএমের সভায় বাধা দেওয়ার অভিযোগ,ঢাক বাজিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান
RELATED ARTICLES



