Wednesday, July 1, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিধানজয়ন্তীতে আইএনটিইউসির উদ্যোগে রক্তদান শিবির

বিধানজয়ন্তীতে আইএনটিইউসির উদ্যোগে রক্তদান শিবির

দুর্গাপুর,১ জুলাইঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী,বাংলার রূপকার তথা প্রখ্যাত ডাক্তার প্রয়াত ডা.বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী এবং একই সঙ্গে ডক্টর’স ডে পালন করল দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কারস ইউনিয়ন। এদিন দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সহযোগিতায় ইস্পাত নগরীর গুরুনানক রোডে সংস্থার কার্যালয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তার আগে ডাক্তার বিধান চন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও সমস্ত সদস্য সদস্যারা। এই মহতী কর্মসূচির শুভ উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানা ও ইস্কো ইস্পাত কারখানার ডিআইসি সুরজিৎ মিশ্র, ইডি (ওয়ার্কস) সৌমজিৎ টোকদার,ইডি (এইচ আর) সুস্মিতা রায় এবং দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ডাইরেক্টর ডঃ রাজরঞ্জন কুমার। রক্তদান শিবিরে প্রথম রক্তদাতা হিসেবে শিবিরের সুচনা করেন দুর্গাপুর ইস্পাত কারখানার ডিআইসি সুরজিৎ মিশ্র। মোট ২৬ জন রক্তদান করেন। রক্তদান কর্মসূচি ছাড়াও “অন্ধজনে দেহ আলো” এই লক্ষে দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির উদ্দোগে একটি মরনোত্তর চক্ষুদান অঙ্গীকার কর্মসূচি পালন করা হয়। এখানে চক্ষুদান কর্মসূচিতে ইউনিয়নের বহু সদস্য মরনোত্তর চক্ষুদানের অঙ্গীকারে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ইউনিয়নের যুগ্ম সম্পাদক তথা আহ্বায়ক রজত দিক্ষিত, কার্যকরী সভাপতি পরেশনাথ কর্মকার,শুভঙ্কর বোস,মিলন সিংহ,রানা সরকার সহ ইউনিয়নের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments