Sunday, July 26, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিধায়কের উদ্যোগে ভক্তদের জন্য দুর্গাপুর-তারকেশ্বর বাস পরিষেবা চালু

বিধায়কের উদ্যোগে ভক্তদের জন্য দুর্গাপুর-তারকেশ্বর বাস পরিষেবা চালু

দুর্গাপুর,২৬ জুলাইঃ  দুর্গাপুর থেকে সরাসরি যাতে তারকেশ্বরের শ্রাবণী মেলায় ভক্তরা যেতে পারেন,সেই লক্ষ্যে বিশেষ বাস পরিষেবা চালু করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। রবিবার দুর্গাপুর রেল স্টেশন চত্বর থেকে এই বিশেষ বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জানা গেছে, বাসটি দুর্গাপুর স্টেশন থেকে প্রথমে শেওড়াফুলি ঘাটে পৌঁছবে। সেখান থেকে গঙ্গাজল সংগ্রহ করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে গিয়ে ভগবান শিবের মাথায় জল নিবেদন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে জল,বিস্কুট ও মিষ্টি তুলে দেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি জানান, শ্রাবণী মেলায় যাতে ভক্তরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দা ও তীর্থযাত্রীরা। তাঁদের বক্তব্য,এমন উদ্যোগে ভক্তদের যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। প্রসঙ্গত,দুর্গাপুরের যে সব শিবভক্তরা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যান তারা ট্রেনে করেই যান। এই বাস পরিষেবা চালু হওয়ায় তারা দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বর পৌঁছে যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments