Sunday, August 2, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরের ৬ বছরের শিশুর দুটি কিডনিই বিকল, সহযোগিতার আবেদন

দুর্গাপুরের ৬ বছরের শিশুর দুটি কিডনিই বিকল, সহযোগিতার আবেদন

দুর্গাপুর,১ আগস্টঃ দুর্গাপুরের বাসিন্দা মাত্র ৬ বছরের এক বালকের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এই অসুস্থ নাবালককে নিয়ে চরম অসহায় অবস্থায় পড়েছেন তার মা বাবা ও পরিবারের লোকজন। চিকিৎসার জন্য চাই বিপুল অর্থ,যা ওই নাবালকের পরিবারের নেই। শিশুটির বাবা তাপস দে বেনাচিতির একটি দোকানে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন। যা রোজগার হয় তাতে খুব কষ্ট করেই সংসার চালান। তারমধ্যেই তাদের সন্তানের এই দুরারোগ্য রোগের ব্যয়বহুল খরচ কোথায় পাবেন? এই পরিস্থিতিতে বিভিন্ন ভাবে ছেলের চিকিৎসার খরচ জোগাড় করতে বিভিন্ন সংস্থা ও ব্যক্তির কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে চলেছেন আরভ দে নামে ৬ বছরের ওই বালকের মা বাবা তাপস দে ও মুনমুন দে। দুর্গাপুরের ১৫/২৮ অশোক এভিনিউয়ের বাসিন্দা দে পরিবারের এই বাচ্ছা ছেলেটির বর্তমানে ভেলোরে চিকিৎসা চলছে। প্রচুর টাকার দরকার,তাকে সম্পূর্ণ সুস্থ জীবনে ফিরিয়ে আনতে। এলাকার বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ,ব্যবসায়ী বিভিন্ন ক্লাব তারা সহযোগিতার জন্য মানুষের দরজায় দরজায় রাস্তায় রাস্তায় ঘুরছেন। এমনকি, এই বিষয়ে সকলকে অবগত করতে এলাকা জুড়ে টোটো করে মাইকিংও করা হচ্ছে। এই ভাবেই বিভিন্ন সহৃদয় মানুষ অর্থ সংগ্রহ করছেন এবং সেই অর্থ তুলে দিচ্ছেন এই পরিবারের হাতে। আরভের মা বাবার করুন আবেদন- মানবিকতার স্বার্থে শিশুটিকে সুস্থ করে তুলতে তাদের পাশে দাঁড়ান। যোগাযোগের নম্বর- 7586028828

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments