সংবাদদাতা,দুর্গাপুরঃ সড়ক নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি খেলাধুলার প্রসারের লক্ষ্যকে সামনে রেখে দুর্গাপুরে আয়োজিত হল ‘রোড সেফটি কাম ইন্টার ডিস্ট্রিক্ট ইকুইপড অ্যান্ড ক্লাসিক পাওয়ারলিফটিং অ্যান্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ ২০২৬’। ছয়টি জেলা থেকে প্রায় ৬৫০ থেকে ৭০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুরের রাজবাঁধ টোল প্লাজার কাছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার অফিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সড়ক নিরাপত্তা নিয়ে একটি সচেতনতামূলক একটি পদযাত্রার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা,স্কুলের ছাত্রছাত্রী এবং প্রতিযোগী খেলোয়াড়রা। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তা পৌঁছে দেওয়া হয়। আয়োজকদের মূল লক্ষ্য,খেলাধুলার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে যুব সমাজকে শরীরচর্চা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।
সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে দুর্গাপুরে আন্তঃ জেলা পাওয়ার লিফটিং
RELATED ARTICLES



