বাঁকুড়া,১ জুলাইঃ বিধানজয়ন্তী উপলক্ষে বাঁকুড়ায় মহিলা কংগ্রেস কর্মীদের এক অভিনব উদ্যোগ দেখা গেল। ১ লা জুলাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভারতরত্ন বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিনটি সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়াতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই উপলক্ষে বাঁকুড়া জেলা কংগ্রেসের তরফ থেকে এই বিশেষ দিনটিতে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁকুড়ার মাচানতলায় আকাশ মুক্তমঞ্চে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং পরে পথ চলতি মা বোন দিদিদের হাতে স্যানিটারি ন্যাপকিন বিলি করেন কংগ্রেসের মহিলা কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস লিগ্যাল সেলের চেয়ারম্যান অভিষেক বিশ্বাস,রাজ্য সহ সভাপতি শ্যামলী দে কুণ্ডু প্রমূখ নেতৃবৃন্দ।
বিধানজয়ন্তীতে বাঁকুড়ায় মহিলা কংগ্রেস কর্মীদের অভিনব উদ্যোগ
RELATED ARTICLES



