Monday, September 28, 2026
Google search engine
Homeখেলাদুর্গাপুরের ইছাপুরে হয়ে গেল ৪৪ তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা

দুর্গাপুরের ইছাপুরে হয়ে গেল ৪৪ তম রাজ্য যোগাসন প্রতিযোগিতা

বিশেষ সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকায় একাধিক ইন্ডোর স্পোর্টস সেন্টার রয়েছে। এমন কি সিটি সেন্টারে রয়েছে সিধু কানু ইন্ডোর স্টেডিয়াম। তা সত্বেও এই প্রথমবার রাজ্য যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শহর থেকে অনেকটা দূরে পান্ডবেশ্বরের ইছাপুরে। সম্প্রতি,ইছাপুর সি এন স্কুলে ২৫ থেকে ২৭  সেপ্টেম্বর তিনদিন ব্যাপী  ৪৪ তম পশ্চিম বাংলা রাজ্য যোগাসন চাম্পিয়নশীপ অনুষ্ঠিত গেল। সারা বাংলার ২০টি জেলার ৬০০ জন বিভিন্ন বয়সী বালক,বালিকা সহ মহিলা ও পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নেন। তারকেশ্বরের পশ্চিমবঙ্গ যোগা স্পোর্টস সোসাইটির পরিচালনায় ও পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও ইছাপুর সি এন হাই স্কুলের ব্যবস্থাপনায় এই রাজ্য যোগাসন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী, সমাজসেবী সুদেব রায়,রাজ্য যোগাসন কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস চ্যাটার্জি, ইছাপুর সি এন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ গোপ, প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা ও পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট  ফিজিকাল কালচার এসোসিয়েশনের সেক্রেটারী তরুণ মুখার্জি,যুগ্ম সম্পাদক সীমা দত্ত চ্যাটার্জি প্রমূখ। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন,এই ধরনের রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতা শহর দুর্গাপুরের বাইরে পাণ্ডবেশ্বরের একটি গ্রাম ইছাপুরে অনুষ্ঠিত হওয়ায় এই অঞ্চলের ছেলেমেয়েদের মধ্যে যোগ ব্যায়ামের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়বে। প্রতিযোগিতার সমাপ্তি দিবসে উপস্থিত ছিলেন  মাইথন অ্যালয়স – এর সিএমডি সুভাষ আগরওয়াল। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরুষদের মধ্যে সেরার সেরা প্রতিযোগী বিবেচিত হয় হুগলি জেলার বিনোদ চৌধুরী ও দ্বিতীয় সেরার সম্মান লাভ করে দক্ষিণ কলকাতার সুরঞ্জয় পাল। মেয়েদের মধ্যে সেরার সেরা হয়ে চ্যাম্পিয়ন হন নদীয়া জেলার প্রমিতি বর্মন ও দ্বিতীয় সেরার পুরস্কার পান দক্ষিণ ২৪ পরগনার সায়ন্তিকা ভৌমিক। প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলকাতা যোগাসন অ্যাসোসিয়েশন ও রানার্স হয় দক্ষিণ ২৪ পরগনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments