Monday, April 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গঅভিজিতের সমর্থনে কৌশানী,চন্দ্রশেখরের প্রচারে দেবস্মিতা

অভিজিতের সমর্থনে কৌশানী,চন্দ্রশেখরের প্রচারে দেবস্মিতা

কুলটি ও দুর্গাপুর,২০ এপ্রিলঃ দুদিন পরই রাজ্যে প্রথম দফায় নির্বাচন। তার আগে যতটা সম্ভব নিজেদের প্রচারকে আরও গতি দিতে চাইছে সব দলের প্রার্থীরা। আর তাই দেখা যাচ্ছে শাসক ও বিরোধী দলের প্রার্থীদের সমর্থনে খনি শিলাঞ্চলে ছুটে আসছেন টলিউডের নায়িকারা। সোমবার দেখা গেল কুলটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে আলুঠিয়া এলাকায় রোড শোয়ে অংশ নিলেন টলিউডের অভিনেত্রী কৌশানী মুখার্জী। হুড খোলা গাড়িতে প্রার্থী অভিজিৎ ঘটককে সঙ্গে নিয়ে কৌশানী মুখার্জী নির্বাচনী প্রচার করেন। কৌশানীকে দেখতে রাস্তার দুধারে উৎসাহী মানুষের ভীড় দেখে তাদের উদ্দেশ্যে হাত নাড়েন অভিনেত্রী। রোড শো ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই কৌশানীকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁর ছবি তোলেন মোবাইলে। অন্যদিকে, দুর্গাপুর পূর্ব বিধানসভার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করলেন অভিনেত্রী দেবস্মিতা বন্দ্যোপাধ্যায়। কাঁকসার আড়া শিব মন্দির থেকে শুরু হয়ে বাঁশকোপা এলাকায় শেষ হয় এই রোড শো। একটি গাড়িতে একাই ছিলেন দেবস্মিতা। অন্য একটি গাড়িতে চন্দ্রশেখরের সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলু ওয়ালিয়া। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেবস্মিতা বলেন, “মানুষের ভালো সাড়া পাচ্ছি”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments