Monday, June 1, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাজ্যের মন্ত্রীসভায় জায়গা পেলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী

রাজ্যের মন্ত্রীসভায় জায়গা পেলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামী

বাঁকুড়া,১ জুনঃ অবশেষে মন্ত্রীসভা সম্প্রসারন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মন্ত্রীসভায় জায়গা পেলেন সোনামুখী বিধানসভা কেন্দ্র থেকে পর পর দুবারের বিধায়ক দিবাকর ঘরামী। স্বাধীনতার পর এই প্রথম বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভা থেকে জিতে কেউ মন্ত্রী হলেন। স্বাভাবিকভাবেই সোনামুখী বিধানসভা কেন্দ্রের মানুষজনের মধ্যে প্রত্যাশা অনেকটাই বেড়ে গেল। সাধারণ এক কৃষক পরিবারে জন্ম ও বেড়ে উঠেছেন দিবাকর ঘরামী। স্বাভাবিক ভাবেই আজন্ম যোগ মাটির সঙ্গে। ২০২১ সালে সোনামুখী বিধানসভা থেকে জয়লাভের পরে একদিনের জন্যেও মাটির সঙ্গে সেই যোগছিন্ন হয়নি। সাধারণ সেই কৃষক পরিবার থেকে উঠে এসে আজ রাজ্যের মন্ত্রী দিবাকর ঘরামী। স্বাভাবিক ভাবেই আনন্দ উচ্ছাসে মাতোয়ারা তার গোটা পরিবার। তাঁকে ঘিরে চড়ছে এলাকার মানুষের পত্যাশার পারদ। ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে পরেই তাঁর দাদু ও ঠাকুমাকে বরিশালের বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছিল এ দেশে। ঘুরতে ঘুরতে ঠাঁই হয়েছিল বাঁকুড়ার সোনামুখী ব্লকের দামোদর নদের তীরে কুরুমপুর গ্রামে। সেখানেই জন্ম দিবাকর ঘরামীর। উদ্বাস্তু পরিবারে অভাবের সংসারে জন্ম হওয়ায় ছোট থেকেই সঙ্গী ছিল দারিদ্র। কৃষক পরিবারের দিবাকর ঘরামী নিজের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে চাষাবাদ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হওয়ার পরেও জমির সাথে ছিন্ন হয়নি নিজের যোগ। এখনো নিত্যদিন তিনি মাঠে যান। প্রতিদিন সকালে মাঠে গিয়ে ফসলের পরিচর্যা করা তাঁর দৈনন্দিন রুটিন। আজ তিনিই ঠাঁই পেলেন রাজ্যের মন্ত্রীসভায়। প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নিলেও এখনও মন্ত্রীদের দফতর বন্টন করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments