Thursday, June 4, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপ্রয়াত বংশীবদন কর্মকারের প্রয়াণ দিবসে রক্তদান শিবির

প্রয়াত বংশীবদন কর্মকারের প্রয়াণ দিবসে রক্তদান শিবির

সংবাদদাতা,দুর্গাপুর,৪ জুনঃ দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর,বিশিষ্ট কংগ্রেস নেতা প্রয়াত বংশীবদন কর্মকারের নবম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করল ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন বিভিন্ন সমাজসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে প্রায় ৩০ জন রক্তদান করেছেন। অনুষ্ঠানে শুধু কংগ্রেসের কর্মী-সমর্থকরাই নন, দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই স্বর্গীয় বংশীবদন কর্মকারের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং তাঁর দীর্ঘদিনের জনসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। প্রতিবারের মত এবারও বিধাননগর হাউসিং কংগ্রেস কার্যালয়ের সামনে তাঁকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সুদেব রায়,স্বপন মিত্র, নির্মল নিয়োগী,জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মেঘনা মান্না,অশোক শাসমল,সুদীপ্ত কর্মকার প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments