Sunday, June 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক মামড়া বাজারে,ক্ষুব্ধ ব্যবসায়ীরা

দোকান উচ্ছেদ নিয়ে বিতর্ক মামড়া বাজারে,ক্ষুব্ধ ব্যবসায়ীরা

দুর্গাপুর,১৩ জুনঃ ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া বাজার এলাকায় দোকান উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শুক্রবার সমীর গড়াই নামে এক ব্যক্তি কয়েকজন বহিরাগতকে নিয়ে এলাকায় এসে স্লোগান দিতে থাকেন। তাঁর দাবি ছিল, এডিডিএ-র জমির উপর অবৈধভাবে গড়ে ওঠা সমস্ত দোকান অবিলম্বে ভেঙে দিতে হবে। এর প্রতিবাদে শনিবার সকালে মামড়া বাজারের ব্যবসায়ীরা বাজার সংলগ্ন মন্দিরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি,সমীর গড়াই ও বাপি সরকারের মধ্যে যদি কোনও ব্যক্তিগত সমস্যা বা বিরোধ থেকে থাকে, তাহলে তার জন্য সাধারণ ব্যবসায়ীদের হয়রানির শিকার হতে হবে কেন? ব্যবসায়ীদের বক্তব্য,তাঁরা দীর্ঘদিন ধরে ছোটখাটো ব্যবসা করে পরিবার পরিজনের ভরণপোষণ করছেন। হঠাৎ করে দোকান উচ্ছেদের দাবি তুলে তাঁদের জীবিকা বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, “আমরা দোকানদারি করে সংসার চালাই। আমাদের বিরুদ্ধে এভাবে সরব হওয়া এবং এডিডিএ-কে উচ্ছেদের জন্য চাপ সৃষ্টি করা কোনওভাবেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” বিক্ষোভকারীদের আরও দাবি, বিষয়টি নিয়ে কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের স্বার্থ ও জীবিকার বিষয়টিও বিবেচনা করা উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments