Saturday, June 13, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গরোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ায় উত্তেজনা উপ স্বাস্থ্যকেন্দ্রে

রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ায় উত্তেজনা উপ স্বাস্থ্যকেন্দ্রে

দুর্গাপুর,১৩ জুনঃ  উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এক মহিলা রোগী। ক্ষুব্ধ এলাকাবাসী উপ-স্বাস্থ্য কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। জানা গেছে, জেমুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য আসেন অসিলা বিবি নামে এক মহিলা। পরিবারের দাবি, স্বাস্থ্যকর্মীরা তাঁকে কয়েক মাস ওষুধ সেবনের পরামর্শ দিয়ে সরকারি ওষুধ প্রদান করেন। বাড়ি ফিরে তিনি সেই ওষুধ খাওয়ার পর তাঁর স্বামী শেখ ইব্রাহিম ওষুধের গায়ে থাকা মেয়াদ পরীক্ষা করে দেখেন যে ওষুধটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়ে গেছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শনিবার সকালে রোগীর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্ষোভ প্রকাশ করেন। একসময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেখ ইব্রাহিম অভিযোগ করে বলেন, “আমরা যখন দেখি ওষুধটির মেয়াদ শেষ হয়ে গেছে,তখন থেকেই আমার স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়ে যায়। তাঁকে আরও এক মাস এই ওষুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। বিষয়টি ধরা না পড়লে বড় ধরনের ক্ষতি হতে পারত। এনিয়ে কিছু বলতে চাননি ওই স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments