Thursday, June 18, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়া জেলায় বন্ধ থাকা ১০টি পশু হাট পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ

বাঁকুড়া জেলায় বন্ধ থাকা ১০টি পশু হাট পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ

বাঁকুড়া,১৮ জুনঃ বাঁকুড়া জেলায় বন্ধ থাকা পশু হাটগুলি পুনরায় খোলার দাবিতে বাঁকুড়া শহরের প্রাণী সম্পদ বিকাশ দফতরে সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন পশু হাটগুলির সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় দোকানদার,হোটেল মালিক সহ বিভিন্ন স্তরের মানুষ। বাঁকুড়া শহরের হিন্দু স্কুল থেকে মিছিল করে প্রাণী সম্পদ বিকাশ দফতরে গিয়ে বিক্ষোভ দেখান ওই ব্যবসায়ীরা। বাঁকুড়া জেলায় কমবেশি ১০টি পশুপক্ষীর হাট রয়েছে। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন কারনে সেই হাটগুলির অধিকাংশই বন্ধ হয়ে যায়। গরু ব্যাবসায়ী লিয়াকত আলী খাঁন,সামাদ আলীর মতো অন্যান্য ব্যবসায়ীরা জানান, “হাটগুলির উপর শুধুমাত্র পশুপক্ষীর ব্যবসায়ীরাই নয়,পেশাগত ভাবে যুক্ত স্থানীয় বহু দোকানদার, ছোট হোটেলের মালিক ও কর্মচারী সহ বিভিন্ন পেশার মানুষজনও নির্ভরশীল। হাটগুলি বন্ধ থাকায় ওই হাটের সঙ্গে যুক্ত এই শ্রেণীর একটা বড় অংশের মানুষের রুজিরুটিতে টান পড়েছে”। হাটগুলির সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষের রুজিরুটির তাগিদে এবার সেই হাটগুলি চালুর দাবিতে মিছিল করে বাঁকুড়ার জেলা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে বিক্ষোভ দেখালেন কয়েকশো মানুষ। অবিলম্বে হাটগুলি চালু করা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানিয়েছেন,বাঁকুড়া জেলা পশুপক্ষী হাট বাঁচাও সমিতির আহ্বায়ক দিলীপ কুন্ডু। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments