Friday, July 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গস্ত্রীর অন্নপূর্ণার টাকা কেন ঢুকছে না,খোঁজ নিতে এসে পুরকর্মীর কাছে হেনস্থা হলেন...

স্ত্রীর অন্নপূর্ণার টাকা কেন ঢুকছে না,খোঁজ নিতে এসে পুরকর্মীর কাছে হেনস্থা হলেন স্বামী

দুর্গাপুর,২৩ জুলাইঃ অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও চলছে অশান্তি। বৃহস্পতিবার এনিয়ে দুর্গাপুর নগর নিগমের এক সরকারি কর্মীকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। শিবকুমার মণ্ডল নামে দুর্গাপুরের এক বাসিন্দা একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও তার স্ত্রী অন্নপূর্ণার টাকা পাচ্ছেন না। তিনি জানান বারবার নগর নিগমে এসে তাকে খোঁজ নিতে হচ্ছে। এদিনও তিনি পুরসভায় এলে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন পুরসভার কর্মী স্বপ্নেন্দু ভৌমিক। দুজনের মধ্যে উত্তপ্ত কথাবার্তা হয়। অভিযোগ, পুরসভার কর্মী স্বপ্নেন্দু ভৌমিক ওই ব্যক্তিকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি স্বপ্নেন্দু ভৌমিক,যেখানে যা করার করে নিন”। জানা গেছে, সিপিএম আমল থেকে স্বপ্নেন্দু ভৌমিকের দাপট রয়েছে দুর্গাপুর পুরসভায় বলে অভিযোগ। শিবকুমার মণ্ডলের দাবি,তিনি স্বল্প বেতনের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ত্রীর চিকিৎসা এবং সংসারের খরচ সামলাতে তাঁকে যথেষ্ট আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেই কারণে সরকারি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আশায় তিনি বারবার দুর্গাপুর নগর নিগমে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে তাঁর আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। শিবকুমারের অভিযোগ,বহুবার অফিসে আসতে গিয়ে তাঁকে কাজ থেকে ছুটি নিতে হয়েছে। এতে যেমন তাঁর আয়ের ক্ষতি হচ্ছে,তেমনি অসুস্থ স্ত্রীকে বাড়িতে রেখে বারবার দফতরে আসাও তাঁর পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। তবুও দীর্ঘদিন ধরে সমস্যার কোনও সমাধান না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। বৃহস্পতিবার নগর নিগমে এসে ফের একই সমস্যার সম্মুখীন হলে তিনি ওই কর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই সেই বচসাকে কেন্দ্র করে অফিস চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।  দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম বলেন,” অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। সরকারি কর্মীদের এবং আধিকারিকদের মানুষকে পরিষেবা দেওয়া কাজ। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল বলেন,”আমাদের সরকার এই ধরনের ঘটনা বরদাস্ত করবে না। আমরা অভিযোগ জানাবো।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments