আসানসোল,১৯ জুলাইঃ শুধু আর্জেন্টিনা ও স্পেন নয়,গোটা বিশ্বই কাঁপছে বিশ্বকাপ ফুটবল জ্বরে। ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমীও উন্মাদনায় ভাসছেন। পশ্চিমবঙ্গ সরকার তো জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করে দিয়েছে। তার জন্য প্রতি জেলাকে এক লক্ষ করে টাকাও বরাদ্দ করা হয়েছে। আসানসোল ও দুর্গাপুরে শহরেও সেই উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্যেই আসানসোলের মহিশিলায় বিখ্যাত ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে দেখা গেল এক অন্য ছবি। কয়েকমাস আগেই বিশ্ব বরেন্য ফুটবলার লিওনেল মেসির কলকাতায় আগমন ঘটেছিল। সেই সময় মেসির একটি মোমের মূর্তি তৈরী করেছিলেন আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। আসানসোলের মহিশিলায় তার ওয়াক্স মিউজিয়ামে তারই হাতে তৈরি বহু খেলোয়াড় এবং মনীষীদের মোমের মূর্তি স্থান পেয়েছে। সেখানেই রয়েছেন লিওনেল মেসি। এবারও ওয়ার্ল্ড কাপ ফুটবলে ফাইনালে উঠেছে মেসির দল আর্জেন্টিনা। মেসি ভক্ত শিল্পী সুশান্ত রায় তাই আশাবাদী যে মেসির হাতেই এবারও বিশ্বকাপ উঠবে। তাই আজকের দিনে তার হাতের তৈরি মোমের মূর্তিটি তার কাছে এক অন্য অনুভূতির সৃষ্টি করেছে। এদিন তিনি মেসির মূর্তিকে ফুল দিয়ে পূজা করেন এবং তার পাশে আগে থেকেই রেখে দিয়েছেন ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা।
নিজের তৈরী মেসির মূর্তিকে পুজো করলেন শিল্পী সুশান্ত রায়
RELATED ARTICLES



