Sunday, August 2, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর পুর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে

দুর্গাপুর পুর এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে

সংবাদদাতা,দুর্গাপুরঃ অবৈধ নির্মাণের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপের পথে দুর্গাপুর পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুর এলাকার একাধিক জায়গায় অবৈধ নির্মাণ ভাঙার অভিযানও হয়েছে। শনিবার ১৫ নম্বর ওয়ার্ডের বেনাচিতির এম কে ব্লক এলাকায় একটি বাড়ির অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হওয়ায় সংশ্লিষ্ট মালিককে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। পুরসভার সূত্রে জানা যায়, গত ৩০ শে জুলাই একটি নোটিশ জারি করা হয়েছে তাতে নির্দেশ দেয়া হয়েছে ১৫ দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে তা না হলে পুরসভা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে নিজস্ব উদ্যোগে অবৈধ অংশ ভেঙে দেবে। সেক্ষেত্রে ভাঙার পুরো খরচ সংশ্লিষ্ট বাড়ির মালিককে দিতে হবে। এই প্রসঙ্গে আগের তৃণমূল শাসনের সমালোচনা করে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি,আগে জোড়া ইলিশ নিয়ে প্ল্যান পাস করানো হতো। তিনি অভিযোগ করেন,রাজনৈতিক নেতাদের তোষামোদ করে বহু অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। তবে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আইন ভেঙে কোনও নির্মাণই আর বরদাস্ত করা হবে না। প্রশাসন নিয়ম মেনেই পদক্ষেপ করবে এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চলবে ধারাবাহিকভাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments