সংবাদাদাতা,আসানসোলঃ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও ১ আগস্ট থেকে শুরু হলো জনগণনার কাজ। এবিষয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নবালম এক সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, জনগণনার কাজ মূলত দুটি পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এর কাজ ও দ্বিতীয় পর্যায়ে সেই হাউসে বসবাসকারী সংখ্যা লিস্টিং করা হবে।সাংবাদিক বৈঠকে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিধায়ক ডক্টর অজয় পোদ্দার ও বারাবনির বিধায়ক অরিজিৎ রায় সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। একই দিনে আসানসোল দুর্গাপুর সহ খনি শিল্পাঞ্চল জুড়ে এই কাজ শুরু হয়েছে। অন্ডাল ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) দপ্তরে জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও নির্দেশিকা সভার আয়োজন করা হয়। জনগণনা প্রক্রিয়া যাতে স্বচ্ছ, নির্ভুল এবং সময়মতো সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে নামার আগে কর্মীদের বিস্তারিত প্রশিক্ষণ ও দিক নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, নির্বাচন কমিশন ও জনগণনা দপ্তরের আধিকারিকরা-সহ প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা।
পশ্চিম বর্ধমান জেলাতেও শুরু হলো জনগণনার কাজ
RELATED ARTICLES



