Thursday, August 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার একাধিক সেতু জলের তলায়

ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার একাধিক সেতু জলের তলায়

সংবাদদাতা,বাঁকুড়াঃ নিম্ন চাপের জেরে ভারী বৃষ্টির কবলে বাঁকুড়া জেলা। ফলে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী,দ্বারকেশ্বর সহ সব নদীতেই জলস্তর বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ায় দুদিন আগে থেকেই ডুবে রয়েছে গন্ধেশ্বরী নদীর উপর থাকা বাঁকুড়ার মানকানালী সেতু। বুধবার ভোরের দিকে সেই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে সেতুর মাঝখানে আটকে যায় একটি ডাম্পার। কোনোক্রমে চালক খালাসি প্রাণে বাঁচলেও ডাম্পার  উদ্ধার করা যায়নি। লাগাতার ভারী বৃষ্টি হতে থাকায় গন্ধেশ্বরীর জলস্তর আরো বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় বাঁকুড়া জেলায় বুধবার সকাল থেকে কমেছে বৃষ্টির মাত্রা। কিন্তু গত ৪৮ ঘন্টায় প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টির জল এখনো জেলার দ্বারকেশ্বর,গন্ধেশ্বরী,শিলাবতী ও কংসাবতী নদীতে নামতে থাকায় জেলার বহু সেতু এখনো জলের তলায়। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদের উপর থাকা কেঞ্জাকুড়ার সঞ্জীবনী সেতুর উপর দিয়ে প্রায় ৪ – ৫ ফুট উচ্চতায় দ্বারকেশ্বর নদের জল বইতে থাকায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন দ্বারকেশ্বর নদের দুপাড়ে থাকা অসংখ্য মানুষ। দ্বারকেশ্বর নদের এক পাড়ে থাকা ভেলাইডিহা, লোহাগড়, বেনাগড়া সহ ২০ থেকে ২৫টি গ্রাম। এই গ্রামগুলির বাসিন্দারা শিক্ষা,  স্বাস্থ্য থেকে শুরু করে দৈনন্দিন বাজার হাট এবং জীবন জীবিকার উপর পুরোপুরি নির্ভিরশীল নদের অপর পাড়ে থাকা কেঞ্জাকুড়ার উপর। কিন্তু দুপাড়ের যোগাযোগের একমাত্র সেতু এখন জলের তলায় থাকায় যাতায়াত পুরোপুরি বন্ধ। যে পথ মাত্র ৩-৪ কিলোমিটারের তাই এখন পাড়ি দিতে হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার ঘুরপথে। চূড়ান্ত ভোগান্তির শিকার দ্বারকেশ্বর নদের দুপাড়ে থাকা হাজার হাজার সাধারণ মানুষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments