Thursday, August 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গকোক ওভেন থানার বড় সাফল্য,চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার

কোক ওভেন থানার বড় সাফল্য,চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার

সংবাদদাতা,দুর্গাপুরঃ বাসের মধ্যে এক মহিলার ব্যাগের মধ্যে থাকা সোনার এক জোড়া বালা পাশের সিটে বসে থাকা অন্য এক মহিলা চুরি করে নেয়। কিন্তু ওই বালা জোড়ার মালিক মহিলা তা টেরও পাননি। অবশেষে বাস থেকে নামার পরই তিনি টের পান যে ব্যাগের মধ্যে সোনার বালা দুটি নেই। সঙ্গে সঙ্গে তিনি কোক ওভেন থানায় গিয়ে পুরো ঘটনা জানান। গত ১৪ আগস্ট ঘটনাটি ঘটেছে কোক ওভেন থানার অধীন রায়ডাঙার বাসিন্দা বানু শেখ নামে এক মহিলার সঙ্গে। জানা গেছে,ওই দিন তিনি মুচিপাড়া থেকে বাসে বাড়ি ফিরছিলেন। তিনি বাসে ওঠার আগেই সিটে এক মহিলা বলেছিলেন। বানু তার পাশেই বসেছিলেন। বাঁকুড়া মোড়ে নামার পরই তিনি দেখেন ব্যাগের মধ্যে বালা জোড়া নেই। তখনই তিনি বুঝতে পারেন পাশের সিটে বসা মহিলাই ব্যাগ থেকে বালা জোড়া চুরি করেছে। তিনি পুরো বিষয়টি কোক ওভেন থানায় জানানোর পর তদন্ত শুরু করে পুলিশ। বাঁকুড়া মোড় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসানসোলের বার্ণপুর-হিরাপুর এলাকা থেকে কল্যাণী বেদ নামে এক মহিলাকে গত ১৬ আগস্ট গ্রেফতার করা হয়। ধৃত মহিলাকে আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই সময়ে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম ওজনের দুটি সোনার বালা উদ্ধার করে পুলিশ। পুলিশি হেফাজত শেষে বুধবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতকে পেশ করে কোক-ওভেন থানার পুলিশ। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তৎপরতায় প্রায় সাড়ে চার লক্ষ্য টাকা মূল্যের সোনার গয়না ফিরে পেয়ে বানু শেখ নামে ওই মহিলা ও তার পরিবার পুলিশের এই অসাধারন কাজের প্রশংসা করে বলেছেন,তারা ভাবতেই পারনেনি এই মূল্যবান সোনার গয়না তারা ফিরে পাবেন। এই তদন্তের কাজে নিযুক্ত পুলিশকর্মীদের তারা কৃতজ্ঞতা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments