দুর্গাপুর,২৯ আগস্টঃ নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে ৫০ জন যক্ষ্মা আক্রান্ত রোগীর পুষ্টির দায়িত্ব নিলেন দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল,ডেপুটি সুপার শ্রীরুপা ভট্টাচার্য, বিধায়ক লক্ষণ ঘোরুই,সমাজসেবী পারিজাত গাঙ্গুলী,মনীষা সিকদার-সহ অন্যান্যরা। এদিন যক্ষ্মা আক্রান্ত রোগীদের হাতে ডিম,সয়াবিন,চাল,ডাল-সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিধায়ক লক্ষণ ঘোড়ুই,পারিজাত গাঙ্গুলী, হাসপাতাল সুপার ধীমান মণ্ডল-সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা রোগীদের হাতে এই পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেন। যক্ষ্মা রোগীদের চিকিৎসার পাশাপাশি তাঁদের পুষ্টির ঘাটতি পূরণে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উদ্যোক্তারা। নিক্ষয় মিত্র কর্মসূচির মাধ্যমে এই সহযোগিতা পেয়ে কিছুটা হলেও স্বস্তি পেলেন যক্ষ্মা আক্রান্ত রোগীরা।
৫০ জন যক্ষ্মা রোগীর পাশে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই
RELATED ARTICLES



