Monday, August 31, 2026
Google search engine
Homeখেলাজামুড়িয়ায় মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণখণ্ড

জামুড়িয়ায় মহিলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণখণ্ড

জামুড়িয়া,৩০ আগস্টঃ  প্রেস ক্লাব অফ জামুড়িয়ার উদ্যোগে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে জমজমাট হয়ে উঠল জামুড়িয়ার ফুটবল মাঠ। প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমানসহ বিভিন্ন জেলার মোট আটটি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। ফাইনালে মুখোমুখি হয় রানীসাহের মহিলা ফুটবল একাডেমি ও দক্ষিণখণ্ড মহিলা ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাই ব্রেকারে। সেখানেই জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণখণ্ড মহিলা ফুটবল একাডেমি। ফাইনাল ঘিরে মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রেস ক্লাব অফ জামুড়িয়ার সভাপতি রজত কবি বলেন,মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে এই উদ্যোগ। খেলোয়াড়দের প্রতিভা ও দর্শকদের বিপুল উৎসাহ তাঁদের অনুপ্রাণিত করেছে। আগামী বছর আরও বড় পরিসরে ও আকর্ষণীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকদের মতে, এই ধরনের উদ্যোগ জামুড়িয়ায় মহিলা ফুটবলের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মের খেলোয়াড়দেরও উৎসাহিত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments