Monday, August 31, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনেহেরুর মূর্তি তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ দুর্গাপুরে

নেহেরুর মূর্তি তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ দুর্গাপুরে

দুর্গাপুর,৩০ আগস্টঃ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর একটি মূর্তি ক্রেন দিয়ে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছে কংগ্রেস। ঘটনাটি জানার পরই জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী সহ কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা জঙ্গলে ফেলে দেওয়া মূর্তিটির কাছে উপস্থিত হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এবিষয়ে পুলিশ ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। কংগ্রেসের দাবি,ওই সেন্টারের সামনেই পণ্ডিত জওহরলাল নেহেরুর একটি মূর্তি ছিল। অভিযোগ,রাখি বন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা দরকার ছিল। তাই ক্রেন দিয়ে মূর্তিটি তুলে পাশের হর্ষবর্ধন স্কুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়। তাদের প্রশ্ন,দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির সঙ্গে এমন আচরণ কেন করা হল। দেবেশ চক্রবর্তী বলেন, “নেহেরুর মূর্তি এই ভাবে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখি বন্ধনের অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহেরুর এই অপমান আমরা মানব না। পুলিশকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা আন্দোলনে নামব।” এবিষয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী চোরা তৃণমূলে যোগ দিয়েছে। আর তৃণমূলী গোষ্ঠী জহরলাল নেহেরুর মূর্তি ফেলে দিয়েছে। আর তার প্রতিবাদে বিক্ষোভ করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে কংগ্রেস”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments