দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ আজকাল বাইরের খাবারের প্রতি ঝোঁক বেড়েছে বহু মানুষের। অনেকেই লাঞ্চ ও ডিনারের জন্য শহরের বিভিন্ন হোটেলে গিয়ে পছন্দের খাবার খান। কিন্তু,সেই সব খাবার কতটা নিরাপদ? খাদ্য সামগ্রীর গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে লাগাতার অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। আর তাতেই উঠে আসছে এই পচা খাবারের বিষয়টি। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের চন্ডীদাস, প্রান্তিকা, পাঁচমাথা মোড়,বেনাচিতি-সহ একাধিক এলাকায় অভিযান চালানো হয়। খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে ছিলেন দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুর নগর নিগমের আধিকারিকরাও। বিভিন্ন হোটেল,রেস্তোরাঁ ও খাবারের দোকানে তল্লাশি চালিয়ে খাদ্যসামগ্রীর গুণমান,সংরক্ষণ পদ্ধতি এবং প্রয়োজনীয় লাইসেন্স খতিয়ে দেখা হয়। অভিযানে বেশ কয়েকটি দোকানে নিয়ম না মানার অভিযোগ উঠেছে। একাধিক দোকানে ফুড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। একইসঙ্গে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকে পচা খাদ্যসামগ্রী এবং অনুমোদনহীন ফুড কালার বাজেয়াপ্ত করা হয়েছে। খাদ্যসুরক্ষা সংক্রান্ত নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
দুর্গাপুরের একাধিক হোটেল রেস্টুরেন্ট থেকে বাজেয়াপ্ত পচা খাদ্যসামগ্রী
RELATED ARTICLES



