Sunday, October 11, 2026
Google search engine
Homeখেলাএমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা ঘিরে বাঁকুড়ায় উন্মাদনা

এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা ঘিরে বাঁকুড়ায় উন্মাদনা

সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়া স্টেডিয়ামে একদিনের ফুটবল ধামাকা। সৌজন্যে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। নতুন করে সাজিয়ে তোলা হয়েছে গোটা বাঁকুড়া স্টেডিয়াম। গ্যালারি জুড়ে গেরুয়া হলুদ রঙের কারিকুরি। দর্শক আসন থেকে মিডিয়া বক্স সবেতেই নতুনের ছোঁয়া। সবুজ ঘাসের ওপর ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন জেলা শাসক আনিস দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন  বিধায়ক সহ অতিরিক্ত পুলিশ সুপার,সদর মহকুমা শাসক,জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সহ অনান্য বিশিষ্টরা। মোট ১০টি দল দিনরাতের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এছাড়াও বিধায়ক কাপ ফুটবল প্রতিযোগিতায় থাকছে মহিলাদের দুটি বিশেষ ফুটবল দলের খেলা। দুটি বিরাট জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা থাকছে। বিশেষ আকর্ষণ সন্ধ্যেবেলায় লেজার শো সহ আলোক বাজি প্রদর্শনী। রবিবার উদ্বোধনী খেলা দেখতে ক্রীড়াপ্রেমী প্রচুর মানুষের ভিড় দেখা যায়। চূড়ান্ত খেলার বিজয়ী,রানার্স ও তৃতীয় স্থান অধিকারী দলের জন্য থাকছে ফ্রিজ,এলইডি টিভি,আলমারি সহ সুদৃশ্য ট্রফি ও নগদ পুরস্কার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments