Friday, October 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গঅফিস কর্মীদের পুজো উপহার দিল আইএনটিইউসি

অফিস কর্মীদের পুজো উপহার দিল আইএনটিইউসি

সংবাদদাতা,দুর্গাপুরঃ ইউনিয়নের কর্মযজ্ঞের সাথে দৈনন্দিন যে সমস্ত সহযোগি  কর্মীরা ওৎপ্রোতভাবে জড়িত থাকেন, প্রতি বছরের মতো এই বছরেও ইউনিয়নের পক্ষ থেকে সেই সব কর্মীদের হাতে তুলে দেওয়া হল সামান্য কিছু পুজা উপহার। চতুর্থীর সন্ধ্যায় ইস্পাতনগরীর গুরুনানক রোডের ইউনিয়ন অফিসে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই অফিস সহযোগিদের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন ইউনিয়নের সদস্যরা। স্বাভাবিকভাবেই পুজো উপহার পেয়ে ইউনিয়নের কর্মকর্তাদের কৃতজ্ঞতা ও পুজোর শুক্ষেচ্ছা জানান মহীতোষ কবিরাজ দম্পতি (কচি দা), মানিক বিশ্বাস,দীপক বাগদি, রামু এবং মহঃ শাহরুখ। মানবিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত,অসীম মশান,বরুণ চ্যাটার্জী,সমীর রায়,শুভঙ্কর বোস,উৎপল দে,কৌশিক ব্যানার্জী,পঙ্কজ কর্মকার, রাজকুমার হাঁটি প্রমুখ নেতৃবৃন্দ ও সদস্যরা। সংগঠনের সাধারন সম্পাদক রজত দীক্ষিত জানান,“বাংলার সেরা উৎসব দুর্গাপুজো সকলেরই। সবাই যদি সেই আনন্দে সামিল হতে পারে তবেই এই পুজোর সার্থকতা। আমরা কারখানায় কাজের সঙ্গেই শ্রমিক স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করে থাকি। আমাদের কার্যালয়ে বিভিন্ন সময় নানা কর্মসূচী পালন করা হয়। এছাড়াও সংগঠনের মিটিং ও আলোচনা হয়ে থাকে। এর পাশাপাশি অনেক মানুষ তাদের প্রয়োজনে আমাদের ইউনিয়ন অফিসে আসে। অফিস ঠিকভাবে চালানোর জন্য আমাদের কিছু সহযোগী কর্মী সারা বছর আমাদের পরিষেবা দিয়ে আসে। তাই,আমরাও চাই তাদেরও পুজো ভালো কাটুক। সেই লক্ষ্যেই প্রতি বছর আমরা এই মানবিক কর্মসূচি পালন করে থাকি”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments