Saturday, November 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গএকইদিনে আসানসোল ও দুর্গাপুরে কালী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

একইদিনে আসানসোল ও দুর্গাপুরে কালী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আসানসোল ও দূর্গাপুর: বৃহস্পতিবার আসানসোল ও দুর্গাপুরে এসে একাধিক কালী পুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি আসানসোলে আসেন। এখানে তিনি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাকরাসোতা-বড়দিঘারী জনকল্যাণ সমিতির ঐতিহ্যবাহী কালীপুজোর শুভ উদ্বোধন করেন। বেনারস থেকে আসা বিশেষ গঙ্গা আরতি দলের পরিবেশনায় দামোদর নদকে উৎসর্গ করে আরতি পরিবেশনের পর ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই পুজোর আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ​উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, পূর্তমন্ত্রী ডঃ অজয় পোদ্দার, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘোড়ুই। এরপর দুর্গাপুরে নিউটন ইয়ং কর্নার পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ৫১ বছরে পদার্পন করা এই পুজোর থিম হল ‘ত্রিদেব মহাকাল’। থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বিশেষ ভাবনা ও নান্দনিক উপস্থাপনা তুলে ধরার উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা। মূল মণ্ডপের পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আরও একটি আকর্ষণীয় থিম। পুজোর কয়েকদিন ধরে অন্যান্য বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments