Saturday, November 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে দুঃসাহসিক চুরি,উধাও সোনার গয়না ও নগদ টাকা

দুর্গাপুরে দুঃসাহসিক চুরি,উধাও সোনার গয়না ও নগদ টাকা

সংবাদদাতা,দুর্গাপুরঃ কালীপুজোর প্রস্তুতির মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে  গেল দুর্গাপুরের সার্কিট হাউসের পিছনে ডিভিসি বস্তি এলাকায়। এক বস্তি নিবাসীর বাড়িতে চুরির ঘটনায় সোনার গয়না ও নগদ টাকা মিলিয়ে আনুমানিক তিন লক্ষ টাকার সম্পত্তি খোয়া গিয়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সরজিসরণ রুজ জানান,তাঁদের এলাকায় কালীপুজো উপলক্ষে বাড়িতে খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়। সেই প্রস্তুতির জন্য গতকাল তিনি নিজের শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগেই দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ। সকালে বাড়িতে ফিরে দেখেন,ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখেন,সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা উধাও হয়ে গিয়েছে। সব মিলিয়ে আনুমানিক তিন লক্ষ টাকার সম্পত্তি চুরি হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনার পরই তিনি দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা চুরি করল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত,তা খতিয়ে দেখছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments