Saturday, November 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বাড়ি

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল বাড়ি

দুর্গাপুর,৬ নভেম্বরঃ ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে হয়ে গেল একটি বাড়ি। শুক্রবার সন্ধায় ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ৫৪ ফুট রোডে। বাড়িটি দরমা ও টালির ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে আসে। তবে কি ভাবে বাড়িতে আগুন লাগল তা বলতে পারছেন না পরিবারের লোকেরা। অনেকে বলছেন প্রদীপের আগুন থেকে আগুন লাগতে পারে। তবে কারও কোনও ক্ষতি হয় নি। ঘরের কোনও জিনিস আর আস্ত নেই। আগুনে সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার থেকেও আগুন লাগতে পারে বলে মনে করছেন দমকলের আধিকারিকরা। পরণের পোশাক ছাড়া আর কিছু নেই। এমনকি জরুরী কাগজপত্র ষেকে সরকারি পরিচয়পত্র সবই আগুনে পুড়ে গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments